How to make ICC Ranking | ক্রিকেটের খুঁটিনাটি (দ্বিতীয় পর্ব) বিষয় : ICC Ranking
ক্রিকেটের খুঁটিনাটি (দ্বিতীয় পর্ব)
বিষয় : ICC Ranking
বিষয় : ICC Ranking
আন্তর্জাতিক ক্রিকেট
কাউন্সিল (আইসিসি) ২০০২ সালে সর্বপ্রথম আইসিসি ওডিআই টিম রাঙ্কিং প্রকাশ
করে।এরপরের বছরেই আইসিসি টেস্ট টিম রাঙ্কিং প্রকাশ শুরু করে।প্রতি বছর মে মাসে এই
রাঙ্কিং বার্ষিক হালনাগাদ হয় এবং প্রতি ম্যাচ বা সিরিজ শেষেই রাঙ্কিং হালনাগাদ করা
হয়।ওডিআই ও টেস্ট উভয় রাঙ্কিং ই পূর্বের ৩ বছরের এর ফলাফলের উপর হিসাব করা হয়।বিগত
বছরের ফলাফলের ১০০% এবং তার পূর্বের ২ বছরের ৫০% ম্যাচ এর ফলাফল এর উপর ভিত্তি করে
রাঙ্কিং করা হয়।
ODI Ranking
আইসিসি রাঙ্কিং এর
মাধ্যমে আমরা একটি টিম কতোটা শক্তিশালী তা বুঝতে পারি। ২০১৩ সালে আইসিসি এর নতুন
নিয়ম এর কারনে তা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।কারন রাঙ্কিং এর টপ ৮ দলই সরাসরি ২০১৭
এর চ্যাম্পিয়নস ট্রফি এবং ২০১৯ কোয়ালিফাই করবে বলে সিধান্ত নেয়া হয়।আইসিসি ওডিআই
রাঙ্কিং কিভাবে হিসাব করা হয় তা এখানে ব্যাখ্যা করা হলোঃ
Ø আইসিসি ওডিআই রাঙ্কিং বিগত ৩ বছরের মাচের ফলাফলের উপর হিসাব করা হয় যার মধ্যে বিগত বছরের ১০০% ম্যাচ এবং এর আগের ২ বছরের ৫০% ম্যাচ এর ভিত্তি করে রাঙ্কিং করা হয়।
Ø একটি দল হারলে বা জিতলে তার পয়েন্ট যুক্ত হয়।সেই পয়েন্টস কে ম্যাচ সংখ্যা দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় তাই রেটিং পয়েন্ট, যার মান দ্বারাই রাঙ্কিং করা হয়।
Ø যখন মুখোমুখি হওয়া দুই দলের রেটিং এর পার্থক্য ৪০ এর কম থাকে তখন দুই দলের প্রাপ্ত রেটিং পয়েন্ট :
ম্যাচের ফলাফল
|
প্রাপ্ত পয়েন্ট
|
জয়
|
প্রতিপক্ষের রেটিং +৫০
|
টাই
|
প্রতিপক্ষের রেটিং
|
পরাজয়
|
প্রতিপক্ষের রেটিং -৫০
|
Ø যখন মুখোমুখি হওয়া দুই দলের রেটিং এর পার্থক্য ৪০ এর বেশি থাকে তখন দুই দলের
প্রাপ্ত রেটিং পয়েন্ট :
ম্যাচের ফলাফল
|
প্রাপ্ত পয়েন্ট
|
শক্তিশালী দলের: জয়
|
নিজের রেটিং +১০
|
দুর্বল দলের: পরাজয়
|
নিজের রেটিং -১০
|
শক্তিশালী: দলের টাই
|
নিজের রেটিং -৪০
|
দুর্বল দলের: টাই
|
নিজের রেটিং +৪০
|
শক্তিশালী দলের: পরাজয়
|
নিজের রেটিং -৯০
|
দুর্বল দলের: জয়
|
নিজের রেটিং +৯০
|
উপরের প্রকাশিত রাঙ্কিং এ
বাংলাদেশ ও শ্রীলংকার রেটিং পয়েন্ট সমান হলেও ভগ্নাংশের পার্থক্যের কারনে বাংলাদেশ
এগিয়ে।
বাংলাদেশ গত বছর ICC Champions Trophy তে গ্রুপ পর্বে ৩ টি
ম্যাচ খেলে-ইংল্যান্ড,অস্ট্রেলিয়া
নিউজিল্যান্ড এবং সেমিফাইনাল
খেলে ভারতের সাথে।প্রথম ম্যাচ ইংল্যান্ডের সাথে হারলেও অস্ট্রেলিয়ার সাথের ম্যাচ
পরিতেক্ত হওয়া ও নিউজিল্যান্ডের সাথে অসাধারন জয়ে বাংলাদেশ সেমিফাইনালে উঠে।
নিচে টুর্নামেন্ট শেষে
দলগুলোর রাঙ্কিং প্রকাশ করা হলোঃ
সূত্রঃ২৪জুন,২০১৭ ICC ODI Ranking
টুর্নামেন্টের পর
বাংলাদেশ ৭ এ নেমে যায় ও পাকিস্তান ৬ এ উঠে যায়।কারন বাংলাদেশ ১ম ম্যাচ
ইংল্যান্ডের সাথে হেরে ৬১ পয়েন্ট,২য় ম্যাচে কোনো পয়েন্ট পায় না কারন ম্যাচ
পরিতেক্ত হ।এই কারনে ঐ ম্যাচ রাঙ্কিং এর হিসাবেও ধরা হয় না।৩য় ম্যাচ
নিউজিল্যান্ডের সাথে জয়লাভ করে ১৬৪ পয়েন্ট পায়।সেমিফাইনালে ভারতের কাছে হেরে
বাংলাদেশ টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।ঐ ম্যাচে বাংলাদেশ ৬৭ পয়েন্ট পায়।এই ৩ ম্যাচে
বাংলাদেশ ২৯২ পয়েন্ট পায় ফলে বাংলাদেশের মোট পয়েন্ট হয় ২৬১৩+২৯২=২৯০৫।
এই পয়েন্টকে ম্যাচ সংখ্যা
দিয়ে ভাগ করলে রেটিং পয়েন্ট পাওয়া যাবেঃ ২৯০৫/৩১=৯৩.৭ যা ৯৪ ধরা হয়।চ্যাম্পিয়নস ট্রফির বিভিন্ন প্রতিপক্ষের সাথে ম্যাচ শেষে বাংলাদেশের অবস্থানঃ
Opponent
|
Match Played
|
Earned Points
|
Formula
|
Ratings
|
Position
|
Before Champions Trophy
|
28
|
2613
|
2613/28=93.3
|
93
|
6th
|
England
|
29th
|
Eng
rating=111 Opponents
rating-50,
Ban earn:111-50=61
|
2613+61=2674
2674/29=92.2
|
92
|
7th
|
Australia
|
30th
|
Match
abandanded
|
-
|
92
|
7th
|
Newzealand
|
30th
|
Nz rating-114,
Ban earn:114+50=164
|
2674+164=2838
2838/30=94.6
|
94
|
6th
|
India
|
31th
|
Ind-117,
Ban earn:117-50=67
|
2838+67=2905
2905/31=93.67
|
94
|
7th
|
এখানে বাংলাদেশ ১ম ম্যাচে ইংল্যান্ডের সাথে হারায় বাংলাদেশের প্রাপ্ত পয়েন্টঃ ইংল্যান্ডের
রেটিং-৫০।যেহেতু ইংল্যান্ডের পয়েন্ট ১১১ তাই বাংলাদেশ পায় =১১১-৫০=৬১ পয়েন্ট।এভাবে নিউজিল্যান্ডের
সাথে জেতার কারনে বাংলাদেশের প্রাপ্ত পয়েন্টঃ নিউজিল্যান্ডের+৫০।নিউজিল্যান্ডের পয়েন্ট ছিল ১১৪ তাই
বাংলাদেশ পায়=১১৪+৫০=১৬৪ পয়েন্ট।
এভাবেই রাঙ্কিং হিসাব করা
হয়।
লেখক ঃ তরিকুল ইসলাম ।


কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন